রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী জারজিদ ও সাইফুজ্জামান

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২

নড়াইলের কালিয়া উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেড়লী ইউনিয়নে জারজিদ মোল্যা এবং পাঁচগ্রাম ইউনিয়নে এস এম সাইফুজ্জামান জয়ী হয়েছেন। বুধবার (২ নভেম্বর) দলীয় প্রতিক ছাড়া এ নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পেড়লী ইউপিতে ভোটার সংখ্যা ১৮হাজার ৩’শ ৭৫। এই ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জারজিদ মোল্যা ঘোড়া প্রতীকে ৩৯৮৩ ভোট পেয়ে
বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুল ইসলাম বাবু চশমা প্রতীকে পেয়েছেন ৩৫৪৯ ভোট। পাঁচগ্রাম ইউপিতে ভোটার সংখ্যা ৬হাজার ৫’শ ৫৪। এই ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চশমা প্রতীক নিয়ে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম সাইফুজ্জামান ১৭৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের বাদশা মোল্যা পেয়েছেন ১২৯২ ভোট।

দলীয় প্রতিক ছাড়া এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ব্যাপক থাকলেও ইভিএম এর কারনে ধীরগতিতে ভোট গ্রহন করায় ক্ষুব্ধ ছিলো ভোটাররা। অনেকের আবার ফিংগার না মেলায় ভোট দিতে না পেরে ফিরে গেছেন।অন্ততঃ ২০ ভাগ ভোটার আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছেন না বলে জানিয়েছিলেন বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..