রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নড়াইলে নানা আয়োজনের মাধ্যমে কমিউনিটি পুলিশং ডে পালিত

মোঃ নয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’- এই স্লোগানে নড়াইলে নানা আয়োজনের মাধ্যমে
কমিউনিটি পুলিশং ডে পালিত হয়েছে। দিনটি পালনে জেলা পুলিশের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়। এ উপলেক্ষে সকালে সদর থানা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস বোস, জেলা আওয়ামী লীগের সাধারণণ সম্পাদক নিজাম উদ্দিনখান নিলু, পৌরমেয়র আঞ্জুমান আরা, কমিউনিটি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকতার্গন, বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, পুলিশের নানা স্তরের সদস্য, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেন।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনায় বক্তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা সমুন্নত রাখতে মাদক, সন্ত্রাসসহ সামাজিক নানা অপরাধ নিয়ন্ত্রনে আনইশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানা জানান।

এ ছাড়াও জেলার লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলায় একই কর্মসূচি পালন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..