সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস, এম , সুলতানের ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

আজ সোমবার ১০ অক্টোবর দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, এস, এম, সুলতান
ফাউন্ডেশন ও এস,এম, সুলতান স্মৃতি সংগ্রহশালা এর আয়োজনে এস এম সুলতান
কমপ্লেক্সে কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন ও মাজার জিয়ারত
ও দোয়া মাহফিল করা হয়। পরে চিত্রা নদীতে শিশুদের নৌকা ভ্রমন ও
আর্টক্যাম্প, শিশুস্বর্গের শিশুদের আর্ট প্রদর্শনী, শিশুদের অংশগ্রহনে আট
ক্যাম্প ও বাউল গানের আসর আয়োজন করা হয়েছে।জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস, এম সুলতান
ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস,এম, সুলতান বেঙ্গল চারু ও কারুকলা
মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সংগীত
নিকেতনসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ
থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অতিরিক্ত
জেলা প্রশাসক ( রাজস্ব) শ্বাশতী শীল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল
ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির
সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির
টুকু,সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের
মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিরিত
সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..