শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

বাংলাদেশে কোথাও এখন আর কুঁড়েঘর দেখা যায় না। তথ্যমন্ত্রী

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২

বিএনপি চাইলে করোনার চতুর্থ ডোজ টিকাও গ্রহণ করতে পারেন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ ।

শনিবার (৩০শে জুলাই) নীলফামারী জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সম্মেলনে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের কোথাও এখন আর কুঁড়েঘর দেখা যায় না। কবিদের কবিতা লিখতে হলে এখন আর গ্রাম নিয়ে নয় বরং পদ্মা সেতু, কর্ণফুলী
টানেল, ফ্লাইওভার নিয়ে কবিতা লিখতে হবে। উল্লেখ্য, নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় দীর্ঘ ১৮ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ সাখাওয়াত হোসেন শফিক, উপ-প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি আমিনুল ইসলাম আমিন, কার্যকারী সদস্য কেন্দ্রীয় কমিটি আউয়াল ইসলাম, কার্যকারী সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা (ডালিয়া), সফুরা বেগম (রুমী), নীলফামারী জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম প্রমূখ। সম্মেলন উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। সম্মেলনে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..