রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম, সম্পাদক সপ্নিল শিকদার,

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

নড়াইলে আগামী ১ বছরের জন্য নড়াইল জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২৭ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলিগের সভাপতি আল- নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নড়াইল জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এতে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সহ-সভাপতি মোর্তজা মোর্শেদ খান সৌধ, সাধারণ সম্পাদক সপ্নিল শিকদার নীল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো.রেজওয়ান মোল্যার নাম ঘোষণা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এ ছাড়া নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ১ বছরের জন্য সদর উপজেলা কমিটিও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এতে সভাপতি আকাশ ঘোষ রাহুল, সহ- সভাপতি মাহির রহমান মৌন এবং সাধারণ সম্পাদক সিদ্ধার্ত সিংহ পল্টুর নাম ঘোষণা করা হয়।

২০১৯ সালের ৬ নভেম্বর সর্বশেষ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..