রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নীলফামারী জমি নিয়ে বিরোধের জেরে মামার হাতে ভাগ্নে খুন।

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি)
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২

পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নীলফামারী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত হয়েছেন। বুধবার (২০শে জুলাই) দুপুর ২টায় পূর্ব ছাতনা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ খুনের ঘটনা ঘটে। ডিমলা থানার এসআই জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খালেদ মাসুম ওই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। নিহত খালেদ মাসুমের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার ছাতনাই বাংলাপাড়া গ্রামে জমি ও সীমানা নিয়ে শের আলীর সঙ্গে তার আপন ভগ্নীপতি মনোয়ার ও ভাগিনা খালেদ মাসুমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

দুপুরে বাড়ি ফেরার পথে ফেডারেশন বাজারের পাশে কথা কাটাকাটির একপর্যায়ে মামা শেরআলী কাঠের লাঠি দিয়ে ভাগ্নে খালেদ মাসুমের ঘাড়ে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লাইছুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য খালেদ মাসুমের লাশ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..