শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

ডোমার, পাঁচ পা”নিয়ে জন্ম হলো বাছুরের, দেখতে উৎসুক জনতার ভিড়

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

নীলফামারীর ডোমার উপজেলায় একটি গরু পাঁচ পা ওয়ালা বাছুর জন্ম দিয়েছে। শনিবার (১৭ই অক্টোবর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকার সহকারী শিক্ষক সামছুজ্জামান শাহিনের একটি গৃহপালিত গরু বাছুরটির জন্ম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সের মানুষ বাছুরটিকে দেখতে ভীড় জমায়।

গরুর মালিক সামছুজ্জামান শাহিন জানান, দুপুরে আমার গাভিটি একটি বাছুর জন্ম দেয়। সদ্য জন্ম নেয়া বাছুরটির পাঁচটি পা রয়েছে। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের উপর থেকে আরেকটি অতিরিক্ত পা দেখা যায় বাছুরটির। তিনি জানান, চিকিৎসক জানিয়েছে পাঁচ পা থাকার পরেও কোন সমস্যা নাই। বাছুরটি সুস্থ্য ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এই বিষয়টা খুব কম দেখা যায়। তবে সেরকম কোনো সমস্যা হবে না। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তবে ওই পা’টি বাড়বে না। তিনি আরো বলেন, যদি অপারেশন করার মত হয় তাহলে আমরা আগামীকাল অপারেশন করে দিব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..