রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন নীলফামারীর দিয়া সিদ্দিকী

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি)
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন নীলফামারীর মেয়ে আর্চার দিয়া সিদ্দিকী।

আশির দশকে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ছিলো। ১৯৯১ সালের পর থেকে সেই পুরস্কার প্রদান স্থগিত হয়ে যায়। গত বছর থেকে এই পুরস্কার আবার চালু হয়েছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার হিসেবে। ওই অনুষ্ঠানেই প্রতি বছর নিয়মিত এই পুরস্কার প্রদানের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় আজ ৫ই আগষ্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে শুক্রবার ৫ই আগস্ট ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নীলফামারীর পাইকপাড়া মধ্য হারওয়া এলাকার বাসিন্দা ও বাংলা ভিশন টেলিভিশনের প্রতিনিধি নূর আলম সিদ্দিকী ও শাহনাজ বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় দিয়া সিদ্দিকী।

মেয়ে দিয়া সিদ্দিকীর এ অর্জনে বাবা নূর আলম সিদ্দিকীও ভীষণ খুশি। তিনি বলেন, শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অর্জনে আমরা গর্বিত। এই অর্জন শুধু একা দিয়ার কিংবা আমাদের না। এই গোটা নীলফামারীবাসীর।

দিয়া সিদ্দিকী বলেন, আমি পরিবারের বড় মেয়ে। আমার মা কখনোই চাননি, আমি ঘর-সংসারের কাজে মনোযোগ না দিয়ে খেলাধুলা নিয়ে বাড়ির বাইরে সময় কাটাই। খেলাধুলার বিপক্ষে ছিলেন মা। কিন্তু বাবা আমাকে খেলার সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ হাতছাড়া করিনি আমি। কঠোর অনুশীলন, ভালো পারফরমেন্স, মা-বাবা-শিক্ষক-প্রশিক্ষকদের দোয়া আর ভাগ্য সব মিলিয়েই এই অর্জন।’

প্রসঙ্গত, ইসলামিক সলিডারিটি আরচারির আন্তর্জাতিক আসরে দিয়া সিদ্দিকী বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জয় করেন। দেশের ক্রীড়াঙ্গনেও উজ্জ্বল একটি নাম দিয়া সিদ্দিকী। জাতীয় আরচারি দলের অন্যতম সদস্য তিনি। প্রথম আন্তর্জাতিক অভিষেকেই স্বর্ণপদক জয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দেন দিয়া। এর আগে গত ৪জুন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা আর্চারের পুরস্কার পান দিয়া সিদ্দিকী। বিএসপিএ থেকে দেয়া বর্ষসেরা আর্চারের সঙ্গে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারও জিতেছে সে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..