সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

মানিকগঞ্জের ঝিটকা বাজার বিক্রি হলো ৪৭ কেজির বাগাড় ৫৬ হাজার টাকায়।

বাবুল আহমেদ মানিকগঞ্জ প্রতিতিধি,
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ৪৭ কেজির একটি বাগাড় মাছ ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকালে মাছটি ঝিটকা বাজারে বিক্রির জন্য আনেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার (পঁচা) ও তাপস হালদার। তাদের বাড়ি উপজেলার বাল্লা ইউনিয়নে। পরে মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করেন তারা।

জানা যায়, গতকাল রাতে পদ্মা নদীর আরিচা পয়েন্ট থেকে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বাগাড় মাছটি। তাদের কাছে থেকে শুক্রবার সকালে মাছটি কিনে আনেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার (পঁচা) ও তাপস হালদার। পরে তারা মাছটি ঝিটকা বাজারে এনে কেটে বিক্রি করেন। প্রতি কেজি ১২০০ টাকা দরে মোট ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয় মাছটি।

বাজারে উপস্থিত বিজয় হালদার জানান, এতো বড় মাছ সচরাচর ঝিটকা পাওয়া যায় না। মাছটা দেখতে আমার মতো বেশ মানুষের ভীড় জমে ছিল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..