রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শালিখায় ১২৬ বোতল ফেনসিডিলসহ ২ নারী আটক

শালিখা (মাগুরা) প্রতিনিধি: বোরহান,
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

মাগুরার শালিখায় শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম এর নেতৃত্বে এসআই জাফর আলী সঙ্গীয় ফোর্স বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করে বেনাপোল- বরিশালগামী জিএম পরিবহন থেকে ১২৬ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিলস দুই নারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা থানার লাউতারা গ্রামের নজরুল ইসলামের মেয়ে তানিয়া ইসলাম (৩২) এবং একই উপজেলার জিরনগাছা গ্রামের মৃত হান্নান সরকারের স্ত্রী রহিমা খাতুন (৫০)। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে মাগুরা কোর্টে সোপর্দ করা হয়। শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম বলেন, গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল থেকে বরিশালগামী জি এম পরিবহনে দুজন নারী ফেনসিডিলসহ ফরিদপুরের উদ্দেশে যাইতেছে। এই সংবাদ পেয়ে ঐ পরিবহনটি শালিখা থানা সম্মুখে আসলে আমরা তা থামাই এবং নারী কনস্টেবল ফেরদৌসি পারভীন দ্বারা তাদের দেহ তল্লাশি করে তানিয়া ইসলাম এর নিকট থেকে ৫৫ বোতল এবং রহিমা খাতুন এর নিকট থেকে ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে ভারতীয় ফেনসিডিল ক্রয়- বিক্রয় করে আসছে। এব্যাপারে তাদের বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..