বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

মাগুরার নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা মাগুরা জেলা সাংবাদিক ফোরামের।

সামিনা আক্তার, মাগুরা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

মাগুরা জেলার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সদস্যরা। আজ ০৪/০৯/২০২৪ ইং তারিখ বুধবার সকাল ১০টার সময় মাগুরা চৌরঙ্গী মোড়ে অবস্থিত পুলিশের সুপারের কার্যালয়ে যেয়ে দেখা করে তার হতে ফুলের ঢালা তুলে দিয়ে শুভেচ্ছা জানান মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সদস্যরা।এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো:মিরাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা:সামিনা আক্তার,ধর্ম ও ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম সাগরসহ অনান্য সদস্যগণ।বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাগুরা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার।এরপর মাগুরা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত সভাপতি মো:ফরিদ হাসান খান পরিচালক মো:আলমগীর হোসেন, খান আবজাল জাহাঙ্গীর, আনোয়ার হোসেন,আব্দুর রহমান।মাগুরা জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানান,সহ-সভাপতি ফারুক আহম্মেদ,সাধারণ সম্পাদক আকরাম হোসেন,সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান রেন্টু। এসময় নবাগত পুলিশ সুপার মাগুরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।জনাব মিনা মাহমুদা সাবেক পুলিশ সুপার মশিউরদৌলা রেজার নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বদলী জনিত বিদায়ের পর গত ০২/০৯/২০২৪ইং তারিখে মাগুরা জেলার পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..