বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস ২৬-২৯ অক্টোবর রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার লোহাগড়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন  মন্দির পরিদর্শনে যুবদল নেতা সাইফুল ইসলাম , করলেন আর্থিক সহায়তা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ দৌলতদিয়ায় ভুয়া চিকিৎসকের অপচিকিৎসা: একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

মাগুরায় বাস কাউন্টারের ভেতরে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত শাকের হোসেন শহরের পারনান্দুয়ালি গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে। তিনি ওই কাউন্টারে মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাস টার্মিনালে আসেন। একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করেন। অপরজন কাউন্টারের ভেতরে ঢুকে শাকের হোসেনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত বেরিয়ে যান। পরে দুজনই মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
গুলির শব্দে কাউন্টারের ভেতরে শাকের হোসেন লুটিয়ে পড়েন। প্রথমে উপস্থিত লোকজন তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করলেও পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. মাইনুল হাসান জানান, পরীক্ষার পর শাকের হোসেনের মাথার পেছনে গুলির ক্ষত পাওয়া যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে বিশেষজ্ঞ দল কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..