রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

নীলফামারীতে ঢাকাগামী নাইট কোচ নাদের পরিবহনের চাপায় এক মটোরসাইকেল আরোহী নিহত ও গুরুতর আহত অবস্থায় আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (৯ই জুন) রাতে শহরের গাছবাড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মটোরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে রাস্তায়। এসময় ডোমার থেকে ছেড়ে আসা নাদের পরিবহন চাপা দেয় দুইজনকেই

স্থানীয় মানুষজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আবু তালেবের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়। রংপুর মেডিকেলের নেওয়ার পথেই মারা যান তিনি। মৃত্যুশয্যায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আবু বক্কর সিদ্দিক (৩৭)।

নিহত আবু তালেব নীলফামারী সদরের বনবিভাগ এলাকার বাসিন্দা। আর আহত সিদ্দিকের বাড়ী শহরের বাবু পাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত নয়টার দিকে নীলফামারী-ডোমার সড়কের গাছবাড়িতে দুটি মটোরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এসময় দুইজনেই ছিটকে রাস্তায় পড়লে ঢাকাগামী নৈশ কোচ নাদের পরিবহন দ্রুতগতিতে এসে চাঁপা দেয়। পরিবহনের চাকায় পিষ্ট হয়ে দুজনে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা নাইট কোচটিকে আটক করেছি। কিন্তু ঘাতক চালক পালিয়ে গেছে। এদিকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে আবু তালেবের অবস্থার অবনতি হওয়ায় নেয়া হয় সৈয়দপুর ১০০শস্যা বিশিষ্ট হাসপাতালে। এসময় দায়িত্বরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন, গাছবাড়িতে একটি দূর্ঘটনা ঘটেছে। এতে একটি যাত্রীবাহী দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতার হাতে আটক হওয়া বাসটি থানায় আনা হয়েছে। কিন্তু চালক ও হেলপার পালিয়েছে। বাসটিতে থাকা যাত্রীদের অন্য পরিবহনে তুলে দেয়া হয়েছে। আর কিছু কিছু যাত্রী ফিরে গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..