রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিজার ছাড়াই ৬ নবজাতকের সফল ডেলিভারি

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

চট্টগ্রামে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় নবজাতক প্রসব করিয়ে তাক লাগিয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

এ ছাড়া একই সময়ে অস্ত্রোপচারের মাধ্যমে একটি সিজারিয়ান সেকশন সম্পন্ন হয়েছে। ডা. লিপিকা চৌধুরীর সহায়তায় ওই অপারেশন করেন ডা. হাসিনা আক্তার। এ সময় রোগীকে এনেসথেসিয়া দেন ডা. সাগর নন্দী।

অপারেশন ও নরমাল ডেলিভারি হওয়া মা ও নবজাতক সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরঞ্জিত দত্ত বলেন, এ ধরনের চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে প্রত্যেক প্রসূতিতে সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।

নরমাল ডেলিভারি হওয়া ছয় শিশুর মধ্যে পাঁচটি মেয়েশিশু ও একটি ছেলেশিশু রয়েছে। প্রত্যেক মা ও নবজাতক সুস্থ আছেন বলে জানান ডা. সুরঞ্জিত দত্ত।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..