রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মানিকগঞ্জে অবৈধ মাটির ব্যবসায় হুমকিতে জাগির ব্রিজ ও ফসলি জমি।

বাবুল আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি,
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ব্রিজের নিচে এক্সকেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালী মাটি ব্যবসায়ীরা। এতে হুমকির মুখে পরেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১জেলায় যাতায়াতের ঢাকা-আরিচা মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাগির সেতু ও আশপাশের বিস্তির্ণ ফসলি জমি।

অনেকেই আবার দলীয় পদ পদবি ব্যবহার করে অবৈধ মাটি ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ এলাকাবাসীর।

জানা গেছে, বেশকিছু দিন ধরে মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেনের নাম ভাঙিয়ে গুরুত্বপূর্ণ জাগির ব্রিজকে হুমকিতে ফেলে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন ভেকু দিয়ে রাতদিন মাটি কেটে ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করে ১০চাকার ড্রাম ট্রাক দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করছে।

অভিযোগ উঠেছে, অবৈধভাবে মাটি কেটে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।

স্থানীয় হাসেম ও মনির মিয়া (ছদ্ম নাম) জানান, মাটি কাটার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাদের কিছু বলতে গেলেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। প্রভাবশালীদের ভয়ে প্রশাসনের কাছে অভিযোগ পর্যন্ত দিতে পারেননি ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্যরা।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন বলেন, নদী খননের মাটি ক্রয় করেছিলাম, নদী খননের কাজ শেষ হলেও আমাদের মাটি নেওয়া শেষ হয়নি। নদী খননের সেই মাটি কাটা হচ্ছে। কোন ফসলি জমির মাটি কাটছিনা।

মাটি ব্যবসার সাথে জড়িত কি’না এমন প্রশ্নের জবাবে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন বলেন, ওগুলো নদী খননের মাটি, উপজেলা থেকে নিলামে বিক্রি করা হয়েছে। যতটুকু মাটি দেওয়ার কথা ছিল খননকারীরা ততটুকু মাটি দিতে পারেনি, চুরিচামারি করে বাইরে বিক্রি করেছে। যারা নিলামে মাটি ক্রয় করেছে তারা আমাদের দলীয় লোক। তারা নিলামকৃত মাটি কাটছে, ফসলি জমির মাটি কাটছেনা।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, ভেকু দিয়ে মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। আমার জানামতে মাটি ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোন ধরনের অনুমতি নেয়নি। যারা অবৈধমাটি ব্যবসার জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..