রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চুয়াডাঙ্গায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে,ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাব্বি (২৪)

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২

বুধবার (২৫ মে) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৪ মে) রাত ২টার দিকে পৌর এলাকার চক্ষু হাসপাতালের পেছনে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামে টুলু মিয়ার ছেলে ফজলে রাব্বি ওরফে সোলাইমান (২৪)। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের বাবা টুলু মিয়া জানান, আমি চাকরির সুবাদে চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতালের পিছনে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছি। আমার তিন ছেলের মধ্যে ফজলে রাব্বি সবার ছোট। মঙ্গলবার (২৪ মে) রাত ২টার দিকে অজ্ঞাতনামা এক নারী আমাদের ফোন দেয়। ফজলে রাব্বি ফাঁস দিয়েছে বলে তার ঘরে যেতে বলে ওই নারী। এ সময় আমরা গিয়ে দেখি তার ঘরের দরজা বন্ধ। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ঘটনার পর জানতে পারি প্রেমিকার সঙ্গে ভিডিও কলে ছিল রাব্বি। এ সময় তাদের মধ্যে মনোমালিন্য হয়। ভিডিও কল চালু রেখেই ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাব্বি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই যুবহের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..