রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পদ্মা সেতুতে চলাচলের জন্য যানবাহনের ও টোলের হার চূড়ান্ত করেছে সরকার।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

পদ্মা সেতুতে বাসের টোল ২৪০০ টাকা, মোটরবাইকে যেতে লাগবে ১০০ টাকা

মঙ্গলবার (১৭ মে) গেজেট আকারে প্রকাশিত এক প্রজ্ঞাপনে নির্ধারিত টোলের হার জানানো হয়। এ আদেশ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে।

পদ্মা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এছাড়া কার ও জিপের জন্য ৭৫০ টাকা, পিকআপ ভ্যানের জন্য ১২০০ টাকা, মাইক্রোবাসের জন্য ১৩০০ টাকা। ছোট বাস (৩১ আসন বা এর কম আসন সম্পন্ন) এর জন্য ১৪০০ টাকা, মাঝারি বাস (৩২ বা এর বেশি আসন সম্পন্ন) এর জন্য ২০০০ টাকা এবং বড় বাস (৩ এক্সেল) ২৪০০ টাকা।

প্রজ্ঞাপনের আরও জানানো হয়েছে, ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) এর জন্য নির্ধারিত টোল ১৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) ২১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন পর্যন্ত) ২৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।

এ সময় সেতুমন্ত্রী বলেন, কেউ কেউ অতি উৎসাহে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এত অধৈর্য হবেন না। পদ্মাসেতু উদ্বোধনের চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা। আমরা সেতু বিভাগ থেকে সারসংক্ষেপ পাঠাচ্ছি, দিন ঠিক করার জন্য। ইনশাআল্লাহ আগামী জুন মাসে পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হবে। জুনেই পদ্মা সেতু চালু করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..