রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ নড়াইল
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

নড়াইলে কৃষক লাঞ্চিত করার সংবাদ প্রচার করায় সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ নড়াইলকণ্ঠ,পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫ জনের নামে মিথ্যা ও হয়রানি মুলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নড়াইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, নড়াইলকণ্ঠ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মলয় কান্তি নন্দি, সাইফুল ইসলাম তুহিন, সাথী তালুকদার, কালিয়ার সাংবাদিক ওমর ফারুক তুশার প্রমূখ।

বক্তরা অবিলম্বে অভিযুক্ত সার ডিলার হাসানুজ্জামানের সার ডিলার বাতিল, কৃষক ও সাংবাদিকদের নামে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..