রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পুলিশের সদস্য সিদ্দিকুর রহমানের মৃত্যুতে,মাশরাফী বিন মোর্ত্তজা এম পি,শোক বিবৃতি

দৈনিক,সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ-ডিএসবি’র সাবেক সদস্য মোঃ সিদ্দিকুর রহমান সাহেব আজ মৃত্যুবরণ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সংসদ সদস্য হওয়ার পর আমি নড়াইলে গেলে উনি আমার দেহরক্ষী/ গানম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। দেহরক্ষী/ গানম্যান রাখা আমার পছন্দ না। তবুও সরকারি নিয়ম-আমি না চাইলেও পুলিশ বিভাগের পক্ষ থেকে কাউকে এই দায়িত্ব দেওয়া হয়। আমি নড়াইলে গেলেই উনি সবসময় আমার সাথে থাকতেন। উনি আমার দেহরক্ষী ছিলেন না, আমার একজন মুরব্বি ছিলেন। অভিভাবকের মতো আমি সবসময় ওনাকে সম্মান করেছি। কিছুদিন আগে তিনি চাকুরি থেকে অবসরে গিয়েছেন। আর আজ পাড়ি জমালেন না ফেরার দেশে।

মোঃ সিদ্দিকুর রহমান সাহেবের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহ আত্নার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তার পরিবারের সদস্যদের পাশে আমি সবসময় আছি।
সকলে শ্রদ্ধেয় সিদ্দিক সাহেবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..