সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ নয়ন শেখ, স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

নড়াইল টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরের মুচিরপোল এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, সদর পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান। জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..