সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

বেনাপোল সীমান্তে ফেনসিডিল সহ আটক-১

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ সোহাগ হোসেন (২৫) নামে এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৭ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক সোহাগ হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মোল্লাপাড়ার শাহ আলম হোসেনের ছেলে।

ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই শফি আহমেদ রিয়েল সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম নিয়ে দৌলতপুর গ্রামস্থ দৌলতপুর বটতলা জামে মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৪ লক্ষ টাকা। এ সংক্রান্তে এসআই শফি আহমেদ রিয়েল বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবির ওসি রুপণ কুমার সরকার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..