রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু, ড্রাইভার আটক।

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

যশোরের বেনাপোল স্থলবন্দরে ১নাম্বার গেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্যাটারি চালিত ভ্যান থেকে পড়ে গিয়ে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় ড্রাইভার সহ ট্রাকটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার।

বেনাপোল স্থলবন্দরের ১ নাম্বার গেইটের সামনে পাঁকা রাস্তর উপর থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ইউ-১১-০৫৪৩) পিছনে ফেরার সময় একটি যাত্রীবাহী ব্যাটারীচালিত ভ্যান ট্রাকের পিছনের চাকায় এসে আঘাত করে। তখন ভ্যানে থাকা মহিলা যাত্রী মোছাঃ সুমাইয়া আক্তার (১৯), স্বামী-মোঃ সাইফুল ইসলাম লিমন, সাং-নারায়নপুর (বিশ্বাসবাড়ী), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর চাকায় নিচে পড়ে গুরুত্বর আহত হয়।

পরবর্তীতে চিকিৎসার জন্য দ্রুত নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও ট্রাকের চালককে আটক করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..