সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইলে নির্বাচনী বিধি লঙ্ঘন করায় প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃনড়ইল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

নড়াইল লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মাকড়াউল কে কে এস ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ গভনিং বডির নির্বাচনী বিধি লঙ্ঘন করায় প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর বেলায় উপজেলার গেটের সামনে নড়াইল টু যশোর মেন সড়কে দুই শতাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে প্রার্থী এবং ভোটারগণ তাদের বক্তব্যে বলেন আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সিডিউল অনুযায়ী ১৩ তারিখে থাকলেও সেটা বাতিল করে দিয়েছেন প্রিজাইডিং অফিসার। তার একার সিদ্ধান্তে কিভাবে সেটা বাতিল বা স্থগিত করলো সে বিষয়টি আমরা কেউই জানিনা।

মাকড়াউল কে কে এস ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ গভনিং বডির নির্বাচন দ্রুত কার্যকর করা হোক এটা আমাদের সকলের দাবি। এবং ওই প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা নেওয়া হোক এটা আমাদের এলাকাবাসীর দাবি।

এবং পরে তারা নড়াইলের জেলা প্রশাসক, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রিজাইডিং অফিসার, লোহাগড়া প্রেসক্লাব, বরাবর তাদের লিখিত স্মারকলিপি প্রেরণ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..