মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ২,

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা-মহজন সড়কের খলিশাখালি এলাকায় মাটিবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইলিয়াস শেখ (৪৭)। তিনি লক্ষ্মীপাশা গ্রামের দবির শেখের ছেলে। গুরুতর আহতরা হলেন- লক্ষ্মীপাশা গ্রামের মন্টু মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (৩২) এবং চর-করফা গ্রামের লিয়াকত ভূঁইয়ার ছেলে হাসিব ভূঁইয়া (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মহজন মহাসড়কে একটি মাটিবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ২ এবং ট্রলিতে থাকা ১ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ সময় উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস শেখকে খুলনা নেয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে মৃত্যু হয়। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় খুলনা থেকে ঢাকা পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..