রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বিটিভির ৫৮তম বর্ষপূর্তি পালন,মান নিয়ে যা বললেন,তথ্যমন্ত্রী

দৈনিক সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

ঢাকাঃ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ৫৭তম বছর শেষ করে ৫৮ তম বছরে পা রেখেছে। শনিবার (২৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেলটি পালন করছে ৫৮তম বর্ষপূর্তি।
বিটিভির মান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিকেলে রামপুরার বিটিভি কার্যালয়ে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন ১৯৬৪ সালে যাত্রা শুরু করেছিল। এ উপমহাদেশে তথা সমগ্র বিশ্বে এটি প্রথম বাংলা ভাষার টিভি চ্যানেল। ভারতেও টেলিভিশন চালু হয় আমাদের পরে। সুতরাং বিটিভি একটি প্রাচীন চ্যানেল।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে এখন ৪৫টি টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়া আছে, ৩১টি টিভি চ্যানেল সম্প্রচারে আছে, বাকিগুলো সম্প্রচারের অপেক্ষায়।

তিনি বলেন, বাংলাদেশে বেসরকারি টেলিভিশনগুলো যারা পরিচালনা করছেন এবং প্রথিতযশা যেসব টিভি সাংবাদিকরা রয়েছেন, তাদের অনেকেরই হাতেখড়ি বাংলাদেশ টেলিভিশনে। তাই বিটিভি হচ্ছে টেলিভিশন চ্যানেলের আতুরঘর। এখন বিটিভির চারটি চ্যানেল সম্প্রচারে আছে এবং আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা আরো ৬টি চ্যানেল চালু করতে যাচ্ছি। বিটিভি, বিটিভি চট্টগ্রাম এবং সংসদ বিটিভি এ তিনটি টেরেস্ট্রিয়াল চ্যানেল ক্যাবল নেটওয়ার্ক ছাড়া এবং ক্যাবল নেটওয়ার্কেও সারাদেশে সবাই দেখতে পায়। একইসঙ্গে মোবাইল এপসের মাধ্যমে সারা বিশ্বে সবাই দেখতে পায়।
এসময় দেশ গঠনে এবং আবহমান বাংলার সংস্কৃতি লালনের জন্য বাংলাদেশ টেলিভিশনে নানা অনুষ্ঠান প্রচারিত হয়ে আসছে এবং আজকে এইচডি সম্প্রচার উদ্বোধনসহ বিটিভিকে আরও এগিয়ে নেওয়ার নানা পরিকল্পনা রয়েছে বলে জানান সম্প্রচারমন্ত্রী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..