বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

মাশরাফি হলেন সংসদীয় কমিটির সদস্য।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান। আর ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে করা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তার জায়গায় প্রধানবিরোধী দল থেকে এই কমিটির সভাপতি হলেন রওশন আরা মান্নান।

অপরদিকে রওশন আরার জায়গায় সদস্য করা হয়েছে মাশরাফিকে। মাশরাফি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিরও সদস্য।

শনিবার (২৭ নভেম্বর) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি দুটি পুন র্গঠনের প্রস্তাব জাতীয় সংসদে তোলেন। এরপর এই কমিটি করা হয়।

এর ফলে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতির পদ আরও একটি বাড়লো। এর আগে জাপা থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, সরকারি হিসাব কমিটি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে রয়েছেন- যথাক্রমে আনিসুল ইসলাম মাহমুদ, রুস্তম আলী ফরাজী এবং মুজিবুল হক চুন্নু।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..