বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

লোহাগড়া পৌর নির্বাচনের নৌকার প্রার্থী সৈয়দ মশিউর রহমানের জয়।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান নৌকা প্রতিক নিয়ে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম জগ প্রতিক পেয়েছেন ৬ হাজার ৬৬৭ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত মো. মঈনুল হাসান কাজল (হাতুড়ী-কাস্তে) প্রতিক নিয়ে ১’শ ৯৩ ভোট পেয়েছেন ।
নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।
নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওয়ালিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২৩ হাজার ৭৩৭ জন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বিশ্বনাথ দাস, ২নং ওয়ার্ডে উজ্জল হাসান, ৩নং ওয়ার্ডে আনিসুর রহমান, ৪নং ওয়ার্ডে মিলু শরীফ, ৫নং ওয়ার্ডে পলাশ শেখ, ৬নং ওয়ার্ডে গিয়াসউদ্দিন ভূইয়া, ৭নং ওয়ার্ডে শাহজাহান সিরাজ বিদ্যুত, ৮নং ওয়ার্ডে ফারুক শেখ, ৯নং ওয়ার্ডে সাহিদুর রহমান সাবু, সংরক্ষিত মহিলা ১নং আসনে সেকেলা বেগম, ১নং খালেদা জামান, ৩নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা বিউটি ১১০৮ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..