বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

নড়াইল নওশের নামে এক কৃষককে কুপিয়ে হত্যা,অভিযুক্ত আটক।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়ায় নওশের শেখ (৬৪) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের ধানক্ষেতে হত্যা কান্ডের এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে সরুশুনা গ্রামের ফারুক শেখ (৩৫) নামের এক যুবককে বিকেলে চরশামুকখোলা গ্রাম থেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নওশের শেখ শুক্রবার দুপুরে বিলের মধ্যে ধানের পরিচর্যা করছিলেন। এ সময় অভিযুক্ত ফারুক শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নওশেরকে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বিভিন্ন সুত্র জানা গেছে ফারুকের সঙ্গে নওশের শেখের তেমন কোনো শত্রæতা ছিল না।
এলাকাবাসী জানান, অভিযুক্ত ফারুক শেখ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে প্রায়ই তর্কবির্তকে জড়িয়ে যেতেন। কোনো কারণ ছাড়াই লোকজনকে মারধর করতেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ফারুক মানসিক সমস্যাগ্রস্থ বলে দাবি করেছে তার পরিবার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..