রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়া পৌরসভা নির্বাচন, লড়াই হবে আওয়ামিলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মুল লড়াই হবে আওয়ামিলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান (নৌকা), লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম স্বতন্ত্র প্রার্থী (জগ), বাংলাদেশের ওয়াকার্স পার্টির মোঃ মঈনুল হাসান কাজল (হাতুড়ি কাস্তে) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জিয়াউল ইসলাম জিয়া (হাতপাখা)। তবে ভোটাররা বলছেন গত নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী লিপি খানমকে বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম বিজয় লাভ করেছিল। এবারও এই পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জীতবে। গত নির্বাচনে নতুন মুখকে নৌকা প্রতিক দেওয়ার কারনে লোহাগড়া আওয়ামিলীগ ও ভোটাররা নৌকার প্রার্থীকে ভালোভাবে গ্রহণ করেনি বলে নৌকার ভরাডুবি হয়েছিলো। ঠিক তেমনি নৌকার প্রার্থী সিলেকশনে দল আবারও ভুল করেছে যার ফলে এবারও নৌকার ভরাডুবি হবে বলে জানিয়েছেন বেশ কয়েকজন আওয়ামী সমর্থীত ভোটার। এছাড়া এ নির্বাচনে বিএনপি, জামাত-ই-ইসলাম বাংলাদেশ সহ অন্য কোনো রাজনৈতিক দল অংশ না নেওয়ায় লোহাগড়া বিএনপি, জামাতসহ সমমনার রাজনৈতিক দলের ভোটও পড়বে স্বতন্ত্র প্রার্থীর বাক্সে এমনটাই বলছে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। সমিকরন মিলিয়ে দেখা যায় আরারও স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করবে লোহাগড়া পৌর নির্বাচনে। এবারের নির্বাচনে আওয়ামিলীগ থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। বাকি ৮ জন দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে নেন। আগামী ২ নভেম্বর এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..