বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

নড়াইল মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ।

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামে মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

মামলার বিরবণে জানা যায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর দুপুরে নড়াইল সদরের লস্করপুর গ্রামে আসামি রিক্তা পারভীনের বসতবাড়ি থেকে ৬৪ বোতল ফেনসিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ৪ জনের নামে মামলা দায়ের হয়। ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রিক্তা পারভীন দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন আদালত। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..