রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে বিএনপি নেতাকে কোপানোর অভিযোগে বহিস্কার। হ

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ১৮ সেপ্টেম্বর ওই বহিষ্কার পত্রে সাক্ষর করেন। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা বিএনপির সহ- সভাপতি ও লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জি এম নজরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। ওই ঘটনায় টিপু সুলতান উপস্থিত থেকে সরাসরি নেতৃত্ব দেন তাই কেন্দ্রীয় বিএনপি টিপুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করেছে। টিপু সুলতানকে লেখা বহিস্কার পত্রে উল্লেখ করা হয়েছে, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার পরিপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আছে। তদন্ত করে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। এ ব্যাপারে টিপু সুলতান বলেন, আমি বহিষ্কার পত্র এখনও হাতে পায়নি। ফেসবুকে দেখেছি। আমি ষড়যন্ত্রের শিকার। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জানান, এক জন দলের প্রবীণ নেতা ও বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে আহত করা হয়েছে। এ জন্য টিপুকে লোহাগড়া উপজেলা বিএনপির পদ থেকে অব্যহতি দিই। কেন্দ্রীয় বিএনপি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা পায়। এর ভিত্তিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে কেন্দ্রীয় বিএনপি বহিস্কার করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..