রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে লিয়াকত শিকদার হত্যা মামলার ৩ আসামিকে ঢাকা থেকে গ্রেফতার।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তুষার কুমার মন্ডলের নেতৃত্বে নড়াইল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের জড়িত এজাহারনামীয় ১নং আসামি পলাশ মোল্যা (৪৪), পিং- মৃত ওলিয়ার রহমান, ৫নং আসামি রুবেল শেখ (৩০), পিং- শাহাজাহান শেখ, ১২নং আসামি গোপিনাথ গুহ ওরফে গোপি (৩০), পিং- নন্দ কুমার গুহ, সর্ব সাং- সীমাখালী, থানা ও জেলা- নড়াইল দের ২০/০৯/২০২১ তারিখে ডিএমপি এর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। আসামিদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি রুবেল শেখ ও গোপিনাথ মামলার ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।১নং আসামি পলাশ মোল্যার স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনাস্থলের পাশে ডোবার মধ্য হতে অদ্য ২৮/০৮/২০২১ তারিখ খুনের কাজে ব্যবহৃত ১টি ছুরি-দা ও ১টি ছ্যানদা উদ্ধার করা হয়।
এছাড়াও পূর্বে মামলার ঘটনায় গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামি নাসিম শিকদারও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।মামলার এজাহার নামীয় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে।
নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে অদ্য আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) তার বক্তব্যে বলেন, চাঞ্চল্যকর লিয়াকত সিকদার হত্যা মামলাটিকে প্রথম থেকেই আমরা খুবই গুরুত্বের সাথে পর্যালোচনা করছিলাম এবং ব্যাপক পুলিশি অভিযানের ফলে হত্যাকান্ডে জড়িত ‌
আসামিদের স্বল্প সময়ে মধ্যে গ্রেফতার করা সম্ভব
হয়েছে। এবং হত্যা কান্ডে ব্যবহৃত অস্ত্র ও উদ্ধার করা হয়েছে।
অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..