রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

সিলেট নিজ বাড়ির থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

সিলেট নগরের মজুমদারির একটি বসত বাড়ির থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে মজুমদারি এলাকার কোনাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রানী বেগম (৩৩) তার বোন ফাতেমা বেগম (২৭) এর মরদেহ দুটি উদ্ধার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা।

সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা একই এলাকার কলিম উল্লাহর মেয়ে।

তিনি আরও বলেন, সকালে রানী ও ফাতেমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা ঘটনাটি জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কয়েস লোদী বলেন, নিহত দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণী পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন। তাদের মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ, ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বোন আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..