মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

নড়াইল সড়ক দূর্ঘটনায় খাশিয়াল ইউপি চেয়ারম্যান সহ দু’জন নিহত।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল সড়ক দূর্ঘটনায় খাশিয়াল ইউপি চেয়ারম্যান সহ দু’জন নিহত।

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি এলাকায় সড়ক দূর্ঘটনায় খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট (৫১) ও শওকত সর্দার (৬২) নামে দু’জন নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে কালিয়া- বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং শওকত সর্দার টোনা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নিজে প্রাইভেটকার চালিয়ে কালিয়া উপজেলার সদর থেকে বড়দিয়ায় বাড়িতে ফিরছিলেন।
এ সময় তার গাড়িতে টোনা গ্রামের শওকত সর্দার ও মো: ওয়ালিউল্লাহ নামে দু’ব্যক্তি বসা ছিলেন। প্রাইভেটকারটি কালিয়া-বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ¦বর্তী খাদে পড়ে পানিতে ডুবে যায়।
এ দূর্ঘটনায় ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট ও শওকত সর্দার মারা যান। গাড়িতে থাকা ওয়ালিউল্লাহ প্রানে বেঁচে যান। নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দূর্ঘটনায় পতিত প্রাইভেটকারটি জব্দ করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..