সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইলে ছাত্রীদের বাইসাইকেল ও মহিলাদের সেলাইমেশিন প্রদান।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়ায় দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং দরিদ্র মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এল জি এসপি -৩ প্রকল্পের অধীন সোমবার ( ৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ৩০ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং দরিদ্র ৬০ জন মহিলার মাঝে সেলাই মেসিন বিতরন করা হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফকরুল হাসান, এলজিএসপি-৩ প্রকল্পের নড়াইলের কো – অর্ডিনেটর ফারজানা মুস্তাহিদ, সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বনী আমীন, নীনা ইয়াসমীন, নড়াইল জেলা ইউনিয়ন পরিষদ সচিব পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আরব আলী , পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইল জেলার সমন্বয়ক শরিফুজ্জামান লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান প্রমুখ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..