রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

নড়াইলে নির্বিচারে চলছে পাখি নিধন, বিপর্যয়ের মুখে প্রাকৃতিক পরিবেশ।।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

সংবাদদাতাঃ নড়াইলের লোহাগড়ায় প্রতিনিয়তই চলছে পাখি নিধন। পাখি শিকারীরা বন্দুক, এয়ারগান ও দেশীয় তৈরি গুলতি দিয়ে এসব পাখি শিকার করছে। শিকারীরা দিনের বেলায় বিভিন্ন বিল ঝিল,ডুবা, নদীর পাড়, বাগান থেকে বিভিন্ন দেশীয় প্রজাতির পাখি শিকার করে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া পৌরসভার ছাতরা এলাকা থেকে স্থানীয় ভাবে তৈরি গুলতি দিয়ে শিকার করা মৃত ২৬৫ টি শালিক ও চড়ুই পাখি উদ্ধার করে। পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস লোহাগড়া উপজেলা শাখার সহ-সমন্বয়ক ও পৌর মেয়র আশরাফুল আলম জানান, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পাখি শিকারীদেরকে সকলেই সম্মিলিত ভাবে প্রতিহত করা হবে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমারা অভিযান পরিচালনা করি, চতুর শিকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে শিকার করা মৃত পাখিগুলো রেখে পালিয়ে যায়। শিকারীদের গ্রেফতার করতে না পারলেও চুরা পাখি শিকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..