মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

কবিতা,আজি এ-প্রভাতে ০২ জামাল উদ্দিন জীবন

জামাল উদ্দিন জীবন
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

কবিতা

ওগো সাথী মোর প্রিয়জন শুধু আমারী
আমারে তোমার হৃদয় মন সকল দাও
করে নিও তোমার চির আপন আমায়
তোমায় চেয়েছি তোমায় পেয়েছি আমি।

আমার সাথে বাকি জীবনের সঙ্গী করে
আর কোন চাওয়া পাওয়া নেই ভুবন মাঝে
তুমি আমি দুজনে মিলে সাজাব স্বপ্ন বাসর
মোদের বাকি জীবন চলার পথ সুখেরই ভুবন।

শত ব্যথা দুঃখের কথা বেদনা জ্বালা আর যন্ত্রনা
সকলে হাসি মুখে সইবো তুমি থাকিলে মোর পাশে
জীবন চলার পথে যতই আসুক বাধা বিপত্তি ঝড়
চলার পথটি অমানিশা অন্ধকার দুর্গম হয় নয়।

তোমারী পানে মোর হেন অনুরোধ টুক রাখো
কখনও কোনদিন অবিশ্বাস করোনা আমায়
তোমারই দেওয়া শত আঘাত আর অপমান
আমি সয়ে নিব নীরবে নির্জনে মনে।

তোমারই মুখের অবিশ্বাসের হেন বাণী কভু
আমার পরাণে সহেনা সইতে পারবোনা
তোমায় অনেক আপন জেনে বিশ্বাস করে
আমার এ ছোট্ট মন তোমায় করিলাম অর্পণ।

তার অব মূল্যায়ন তুমি জীবনে করোনা কখনও
আমার মনের ভালোবাসা আর হৃদয়ের বিশ্বাস
তোমায় আমায় মিলিত করেছে হিয়ার মাঝে
থাকবো মোরা যুগল বন্দী সুন্দর ভুবনে।

জামাল উদ্দিন জীবন গীতিকার, সুরকার,উপন্যাসিক, কবি ও গল্পকার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..