বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

ফতুল্লায় দুই তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) দুপুরে এক তরুণী থানায় অভিযোগ দেয়ার পর তাকে গ্রেফতার করা হয়

গ্রেফতার দেলোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে দেলোয়ার এক রুমে ও অন্যরুমে দুই তরুণী সাবলেট থাকতেন। তাদের ফ্ল্যাটে রান্না করার ঘর একটি। সাত দিন আগে দেলোয়ার হোসেনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি একা বাসায় থাকতেন।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত এগারোটার দিকে দুই তরুণী কাজ শেষে গার্মেন্টস থেকে ফিরে ঘরে থাকা রান্না করা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই খিচুড়িতে আগেই দেলোয়ার নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছিলেন। পরে দেলোয়ার তাদের দুজনকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..