রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইল পিঠা খাওয়ানোর কথা বলে, শিশু ধর্ষণ। গ্রেফতার আব্দুর রউফ

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

নড়াইলের কালিয়ায় আট বছরের শিশু ধর্ষণের অভিযোগে আব্দুর রউফ মোল্লা (৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করেন। ওই বৃদ্ধকে পুলিশ আটক করেছে। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুর রউফ মোল্লা সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। পিঠা খাওয়ানোর কথা বলে শিশুটিকে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। শিশুটি বাড়িতে আসার পর রক্তক্ষরণ হচ্ছে দেখতে পান তার মা। তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর শিশুটির কাছে জানতে চাইলে সে তার মাকে সব জানায়। পরে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ কনি মিয়া জানান, তাঁকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..