কুষ্টিয়ার খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির সাধারণ নির্বাচন ২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে মোট ৯৪টি ভোটের মধ্যে ৮৬টি ভোট সংগৃহীত ও কাস্ট হয়।
সভাপতি পদ: মো. লিটন মালিক ৫৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভেজ হোসেন (টিউটুল) পেয়েছেন ২৫ ভোট।
সহ-সভাপতি পদ: ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সোহেল রানা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবি শেখ পেয়েছেন ৩৯ ভোট।
সাধারণ সম্পাদক পদ: ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সেলিম রেজা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান (দুলাল) পেয়েছেন ৩৮ ভোট।
অর্থ বিষয়ক সম্পাদক পদ: ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান।
ঘোষণা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং সমিতির সার্বিক উন্নয়ন ও সদস্য কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
এই ক্যাটাগরীর আরো খবর..