কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একটি চুরির মামলার আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ হাসান প্রামানিক ওরফে মোঃ আসাদুল ইসলাম ওরফে ছলেমান (৩৯)। সে খোকসা থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান প্রামানিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার সকাল ০৮.১৫ ঘটিকার সময় খোকসা থানার অফিসার ইনছার্জ মোল্লা জাকির হোসেন নেতৃত্বে পুলিশের একটি দল রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আসামী ছলেমান গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে রুজুকৃত খোকসা থানার মামলা নং-০৬/৬২, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড (রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ ও চুরি) এর এজাহারনামীয় আসামী।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী পুলিশের নিকট উক্ত চুরির ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পরবর্তীতে, শুক্রবার বেলা ১ টা ৪৫ ঘটিকার সময় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে যাতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা যায়। খোকসা থানা পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত অব্যাহত রেখেছে।
এই ক্যাটাগরীর আরো খবর..