বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি সামাজিক অপরাধ প্রতিরোধে খোকসায় শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি মোল্লা জাকির হোসেন আইফোনের জন্য নয়, ধারের টাকা ফেরত চাওয়ায় অপ্রতিমকে হত্যা স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম-রিজভী নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস।

​পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের কিশোর গ্রেফতার

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
Oplus_16908288

রাজবাড়ীর পাংশায় ছয় বছরের এক শিশু কন্যাকে ফুসলিয়ে কলাবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে শওকত শেখ (১৫) নামে আইনের সহিত সংঘাতে জড়িত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

​শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় খোকসা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে খোকসা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় ভিকটিম জান্নাতী (৬) নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় কুষ্টিয়া জেলার খোকসা থানার বসোয়া গ্রামের এরশাদ শেখের ছেলে শওকত শেখ (১৫) শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে পাংশা থানাধীন বসাকুষ্টিয়া সাকিনস্থ জনৈক ইসলামের মালিকানাধীন একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে সে।

​উক্ত নির্মম ঘটনায় ভিকটিমের পিতা মোঃ হারুন মন্ডল (৩৫) বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংशोधনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫, তারিখ: ০৭/০৮/২০২৬)।

​মামলা রুজুর পরপরই পাংশা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ নাসিরুজ্জামান খোকসা থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত কিশোর শওকত শেখকে গ্রেফতার করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান,

​”অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আইনের সহিত সংঘাতে জড়িত উক্ত শিশুকে গ্রেফতার দেখিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..