কুষ্টিয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ মোন্তাফিজুর রহমান।
৯ আগস্ট ২০২৬ রবিবার দুপুর ১টার সময়
কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন পিপিএম (বার)
সভায় ডিআইজি মোঃ মোন্তাফিজুর রহমান কুষ্টিয়া জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি জেলার অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ দমন এবং আসন্ন বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।
ডিআইজি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। কুষ্টিয়ায় অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশের একার পক্ষে সব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য সাংবাদিকবৃন্দ সহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন। তারা ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রত্যন্ত অঞ্চলে পুলিশি টহল বাড়ানোর দাবি জানান।
ডিআইজি সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি পুলিশের ভালো কাজের পাশাপাশি ভুলত্রুটিগুলোও গঠনমূলক সমালোচনার মাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভায় কুষ্টিয়া, জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও কুষ্টিয়া জেলার প্রত্যেকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মতবিনিময় সভায় অংশ নেন।
এই ক্যাটাগরীর আরো খবর..