রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

লোহাগড়া পাওনা টাকা চাইতে যাওয়াই যুবক খুন,আটক ২।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের মো. আজিজার শেখের ছেলে। সৈয়দ আলী শেখ(১৮) নামে যুবক খুন হয়েছেন।খুলনা মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার হলদা গ্রামের সৈয়দ আলী পার্শ্ববর্তী কামারগ্রামের নাসির শেখের বাড়িতে জন(শ্রম বিক্রি) দেয়। তাঁর এক হাজার টাকা পাওনা ছিল। টাকা চাইতে গত শনিবার রাত আটটার দিকে নাসিরের বাড়িতে যান সৈয়দ আলী। পাওনা টাকা চাইলে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে নাজমুলের পরিবারের লোকজন তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময়ে ঠেকাতে গিয়ে আহত হন কামারগ্রামের আরও তিনজন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..