সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-তারেক

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভেতরে ভেতরে একটি চক্র সক্রিয়ভাবে কাজ করছে—কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত ও বাধাগ্রস্ত করা যায়, সে লক্ষ্যেই তাদের ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “গত ১৬ বছরে আমরা তথাকথিত নির্বাচন দেখেছি—নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েবি নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? পারেননি। যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা আজ চলে গেছে।”
তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..