বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

নোয়াখালী প্রতিনিধি-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের এবার লাল কার্ড দেখানো হবে। যারা নিজেরাই বাংলাদেশের নাগরিক নন, তাদের মুখে জাতীয়তাবাদের কথা শুনতে হাস্যকর লাগে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “আমরা দেখেছি কিছু দল দুর্নীতির কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে। অথচ সেই দলগুলোর অনেক প্রার্থীই বিদেশি নাগরিক। যারা এককভাবে বাংলাদেশের নাগরিক নন, তারা কীভাবে জাতীয়তাবাদের কথা বলেন?”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী দলের ইতিহাস বাংলাদেশের ইতিহাসেই রয়ে গেছে। বাস্তবে তার কোনো চিহ্ন আর নেই। তারা জনগণের টাকা লুট করেছে, ব্যাংক ও ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। এই ঋণ খেলাপিরাই আবার ক্ষমতায় এসে জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে। আমরা কি তাদের সেই সুযোগ দেব?”
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “তারা কৃষক ও শ্রমিকদের পেনশন চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থেকেও একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। এখন যত কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কথাই বলুক না কেন, দেশের মানুষ জানে—তারা কোনো কথাই রাখবে না।”
সংস্কার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “একটি দল বারবার সংস্কারের কথা বলছে। কিন্তু কোথাও তাদের দলীয় প্রধানকে সংস্কার কিংবা গণভোটের কথা বলতে দেখা যায় না। মুখে এক, মনে আরেক—এই মুনাফিকি বাংলাদেশের মানুষ ইতোমধ্যে চিনে ফেলেছে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সেনবাগেও পেশিশক্তি দিয়ে কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার যদি একজন নাগরিককেও ভোট দিতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা চুপ করে থাকব না। যেখানেই বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “এবার বাংলাদেশের কোনো নাগরিক ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না।”
এ সময় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা সুলতান জাকারিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..