রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

যারা নারীদের নিরাপত্তায় ব্যর্থরা দেশও রক্ষা করতে পারবে না: ডা. শফিকুর

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আজ মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের হাতে বাংলাদেশও নিরাপদ নয়। নারীদের ওপর হামলা মানে পুরো জাতির ওপর আঘাত, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ঈদগাহ ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, একদিকে নারীদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত তোলা হচ্ছে—এটি চরম দ্বিচারিতা। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দেওয়া হলেও অন্যরা নির্বিঘ্নে প্রচার চালাচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। প্রশাসনের প্রতি আহ্বান জানাই—এ ধরনের ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নিন।
তিনি বলেন, আল্লাহ যদি সুযোগ দেন, যশোরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। জনগণের ভোটেই পরিবর্তন আসবে। অতীতের বস্তাপচা রাজনীতি পরিহার করে জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ থাকবে না। অতীতে দায়িত্বে থাকা আমাদের প্রতিনিধিরা সততা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। যারা নিজেদের কর্মীদের শৃঙ্খলায় রাখতে পারে না, তারা দেশ পরিচালনার যোগ্য নয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. গোলাম রছূল। আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..