সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ স্মৃতিসৌধের প্রবেশমুখ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকা ভরে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে। বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে তারা সেখানে জড়ো হন এবং তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ স্মৃতিসৌধে আসবেন- এ খবরেই দুপুর থেকে আমরা এখানেই অপেক্ষা করছি। এই দিনটি আমাদের জন্য আনন্দের।’

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের নেতা দেশে ফিরেছেন। তাকে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছেন।’

নেতাকর্মী মামুন হোসেন বলেন, ‘তারেক রহমান সাভারে আসছেন। আমাদের জন্য এটি সৌভাগ্য। তাই সকাল থেকেই আমরা স্মৃতিসৌধে অবস্থান করছি।’

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর পূর্বাচলে দলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে গুলশানের বাসায় ফিরেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বনানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। এরপরই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..