রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাংলা কলেজের সংঘর্ষ কাভার করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক সাব্বির।

ক্যাম্পাস প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বাংলা কলেজের সংঘর্ষ কাভার করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক সাব্বির।

আজ বুধবার ২২ অক্টোবর,
সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের সময় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়ে বর্তমানে ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাক্ষীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার দুপুর ২ টার দিকে ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষ চলাকালে সাংবাদিক সাইফুল ইসলাম সাব্বির ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এসময় ভিডিও ধারণের বিষয়টি দেখে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া তার ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় সাব্বিরের মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।

ঘটনার পরপরই সহপাঠীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডেল্টা হাসপাতালে ভর্তি করেন।

এসময় ঘটনাস্থলে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তখন তাদের সাথেও ছাত্রদলের নেতাকর্মীদের এক প্রকার দস্তাদস্তি হয়।

এ বিষয়ে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির এক সদস্য বলেন, “আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছিলাম। সাংবাদিকের ওপর এ ধরনের হামলা দুঃখজনক ও নিন্দনীয়।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..