রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলায় অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ডোবার পাশ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা কচুড়িপানার ভেতরে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “মরদেহটি আনুমানিক ১৬ থেকে ১৭ বছরের এক কিশোরীর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

পুলিশের ধারণা, মরদেহটি কয়েকদিন আগে ডোবায় ফেলা হতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..